ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

ধানমন্ডি ৩২ নম্বর থেকে আরও একজন আটক

  • মোঃ সাগর
  • আপডেট : ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১০২ ভিউ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে হাবিবুর রহমান নামের একজন আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, হাবিবুর রহমান নামের ওই ব্যক্তির ফোনে আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট ও হোয়াট্সঅ্যাপে কল রেকর্ডিং রয়েছে। থানায় নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ছাত্রলীগ সন্দেহে নির্জন আমিন খান নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, ওই শিক্ষার্থীর বয়স আনুমানিক ১৪ বছর। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ছাত্রলীগ সন্দেহে তাকে আটক করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে আটক ওই শিক্ষার্থীর ব্যাগ থেকে ছাত্রলীগ সমর্থিত আলামত জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীসহ আশপাশের জেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সেনা সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছে সদস্যরা বাহিনীরা।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

ধানমন্ডি ৩২ নম্বর থেকে আরও একজন আটক

আপডেট : ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫