ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: সিএনজিসহ ১০ হাজার ইয়াবা জব্দ আটক ১

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে সিএনজিসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল টেকনাফ থানার কেরুনতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা উদ্ধার এবং এক মাদক পাচারকারীকে সিএনজিসহ আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা ইয়াবা, সিএনজি ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সূত্রে জানা গেছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কোস্ট গার্ডের এ তৎপরতা অব্যাহত থাকবে।

জনপ্রিয়

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: সিএনজিসহ ১০ হাজার ইয়াবা জব্দ আটক ১

আপডেট : ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫