নীলফামারী, পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের, নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে নীলফামারীর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
এই অভিযানে উপজেলা সৈয়দপুর পৌরসভাস্থ থানামোড় রেলগেট থেকে, সৈয়দপুর জিআরপি মোড়গামী পাকা রাস্তার সংলগ্ন সৈয়দপুর পোস্ট অফিসের সামনে থেকে একজনকে আটক করা হয়।
আটককালে তার দেহ তল্লাশী করলে ৫০ (পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আটককৃতের নাম ঠিকানা: মোঃ হুমায়ুন কবির মানিক (৩৭), পিতা- মৃত সোহরাব হোসেন, সাং-মুন্সিপাড়া ইসলামিয়া স্কুল, ৫নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভা, থানা- সৈয়দপুর, জেলা-নীলফামারী।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর থানার এফআইআর নং- ০৭, তারিখ- ০৫/১১/২০২৫ খ্রিঃ, জিআর নং- ২৪৪, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ২৯ (ক) রুজু করা হয়।

আশীষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধিঃ 



















