ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে অপহৃত নারী উদ্ধার, মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ থেকে অপহৃত এক নারীকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ ঘটনায় মানব পাচার ও ধর্ষণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) টেকনাফ পৌরসভার ঈদগাঁ মাঠ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের টেকনাফ ক্যাম্প (সিপিসি-১) ও সদর ব্যাটালিয়নের যৌথ দল তাদের আটক করে।

র‌্যাব জানায়, ভিকটিম তাহেরা ইয়াসমিন (ছদ্মনাম) গত ২৯ অক্টোবর রাতে প্রেমিক ইয়াছিন আরাফাতের সঙ্গে দেখা করতে বেরিয়ে অপহৃত হন। টেকনাফ সদর ইউনিয়নের শিলবুনিয়া পাড়ায় টমটম আটকিয়ে রেজাউল করিম, এবাদুল হক, মো. রশিদ ও মো. সাইফুল ইসলাম তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে টেকনাফ পৌরসভার কুলালপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের সহায়তায় ওই নারীকে আটকে রেখে ৩০ অক্টোবর রাতে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

এরপর চক্রটি ভিকটিমকে বিক্রির উদ্দেশ্যে টমটম চালক আব্দুল গফুরের কাছে হস্তান্তর করে। গফুর তাকে নিজ বাড়িতে আটকে রাখে এবং পরে রোহিঙ্গা শবে কদরের কাছে বিক্রি করে দেয়। র‌্যাব সূত্রে জানা যায়, ১ নভেম্বর রাতে শবে কদর ভিকটিমকে কক্সবাজারে নিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব অভিযান চালিয়ে কক্সবাজার সদর থানাধীন কলাতলী ডলফিন মোড় এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শবে কদর পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফ থেকে রেজাউল করিম (২৮), এবাদুল হক (২৯) ও আব্দুল গফুর (৩৬)কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, অপহরণ ও ধর্ষণ মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে অপহৃত নারী উদ্ধার, মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫