ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

৬০ হাজার ইয়াবা উদ্ধার, ১৩ জন মানবপাচারভুক্ত নারী–পুরুষ উদ্ধার, দুই পাচারকারী আটক

মাদক ও মানব পাচারচক্রের বিরুদ্ধে সীমান্তজুড়ে ‘কম্ব্যাট অ্যালার্ট’ ঘোষণা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত ত্রিমুখী অভিযানে বিপুল ইয়াবা, চোলাই মদ উদ্ধারসহ মানব পাচারের কবল থেকে ১৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

বিজিবির সূত্র জানায়, ০১ ও ০২ নভেম্বর ২০২৫ পৃথক তিন অভিযানে টেকনাফ ব্যাটালিয়ন মাদক ও মানব পাচার চক্রের বড় পরিকল্পনা ভণ্ডুল করে দেয়।

ভুক্তভোগী

০১ নভেম্বর রাতে মেরিন ড্রাইভ সংলগ্ন হাবিবছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ পুরুষ, ২ নারী ও ২ শিশুসহ মোট ১৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করে বিজিবি। তারা জানান, বিদেশে পাঠানোর প্রলোভনে একদল মানবপাচারকারী তাদের আটকে রেখেছিল। উদ্ধারকৃতদের পরবর্তীতে পরিবারের কাছে ফিরিয়ে দিতে থানায় হস্তান্তর করা হয়েছে।

পরদিন, ০২ নভেম্বর সন্ধ্যায় নাজিরপাড়া সীমান্তে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে খালে ইয়াবা ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। দীর্ঘ তল্লাশির পর ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই রাতে, নোয়াখালীপাড়া এলাকায় অটোরিকশায় যাত্রীবেশে মাদক পরিবহনের সময় দুই পাচারকারীকে আটক করে ২ বিজিবি। তাদের কাছ থেকে ৩৪ লিটার দেশীয় চোলাই মদ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকরা হলেন—মো. আব্দুল্লাহ (৩৫) ও মো. জয়নাল (২০), দুজনেই টেকনাফ উপজেলার বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,

“মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুবসমাজকে রক্ষায় বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়।”

বিজিবি জানিয়েছে, মাদক ও মানব পাচারচক্রের বিরুদ্ধে ‘অপারেশন ক্লাস্টার’ অব্যাহত থাকবে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

৬০ হাজার ইয়াবা উদ্ধার, ১৩ জন মানবপাচারভুক্ত নারী–পুরুষ উদ্ধার, দুই পাচারকারী আটক

আপডেট : ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫