ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

নাজিরপুরে জমি বিরোধে দম্পতি আহত, দুইজন গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিলডুমরিয়া আবাসন প্রকল্প সংলগ্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক দম্পতিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন স্থানীয় বিলডুমরিয়া আবাসন প্রকল্পের বাসিন্দা মো. বিল্লাল ফকির ও তার স্ত্রী সাহিদা বেগম। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল ফকির ও একই এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন গাজী পরিবারের মধ্যে একটি বন্ধকীয় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেলে বিল্লাল ফকির ওই জমিতে কাজ করতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে দেলোয়ার গাজী, তার স্ত্রী ও ছেলে নাঈম গাজীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিল্লাল ফকির ও তার স্ত্রী আহত হন।

ভুক্তভোগী বিল্লাল ফকির অভিযোগ করে বলেন, নিজের জমিতে কাজ করতে গেলে দেলোয়ার গাজী ও তার পরিবারের সদস্যরা আমাদের ওপর হামলা চালায়। এখন আমরা পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় সাহিদা বেগম বাদী হয়ে নাজিরপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার পরিপ্রেক্ষিতে সোমবার (৩ নভেম্বর) দুপুরে পুলিশ দেলোয়ার গাজী ও তার ছেলে নাঈম গাজীকে গ্রেফতার করে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলছে।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

নাজিরপুরে জমি বিরোধে দম্পতি আহত, দুইজন গ্রেফতার

আপডেট : ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫