ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

টেকনাফে বিজিবি–র‌্যাবের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ দুই পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে মোবাইল ফোন – ২টি জব্দ করা হয়েছে। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (০১ নভেম্বর) গভীর রাতে টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিরপাড়া এলাকায় সাত ঘণ্টার অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও র‌্যাব–১৫ এর সদস্যরা। অভিযানে মাদক পাচারকারী মো. শাকেরের বাড়ির টয়লেটের ভেতর অভিনব কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

অভিযান চলাকালে মো. শাকের (৪০) ও মো. জাকির (৩৫) নামের দুই পাচারকারীকে আটক করা হয়। তবে তাদের সহযোগী দুই–তিনজন পাচারকারী পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকসহ তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,

“বিজিবি ও র‌্যাবের এই যৌথ অভিযানের সফলতা প্রমাণ করে আমরা মাদকের বিরুদ্ধে আপসহীন। সীমান্ত সুরক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতিতে আমরা অটল।”

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

টেকনাফে বিজিবি–র‌্যাবের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ দুই পাচারকারী আটক

আপডেট : ০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫