ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

টেকনাফে র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আমিন গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে চার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোঃ আমিন ওরফে মাহত আমিনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) রাতে র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে চাঞ্চল্যকর অস্ত্র, চাঁদাবাজি, চোরাচালান ও মারামারি মামলাসহ চারটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আমিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ আমিন (৪৫) টেকনাফ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুল হাকিম ও রহিমা খাতুনের পুত্র।

র‌্যাব জানায়, মোহাম্মদ আমিন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

টেকনাফে র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আমিন গ্রেফতার

আপডেট : ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫