ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

দমদমিয়া চেকপোস্টে অভিনব কৌশলে মদ পাচারের চেষ্টা ব্যর্থ, আটক ২

কক্সবাজারের টেকনাফে বাংলা চোলাই মদ পাচারের অভিনব কৌশল ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দমদমিয়া চেকপোস্টে বিশেষ অভিযানে ৯ দশমিক ৫ লিটার বাংলা চোলাই মদসহ দুই পাচারকারীকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় কক্সবাজার থেকে টেকনাফগামী ‘পায়রা সার্ভিস’ নামের একটি যাত্রীবাহী বাসে নিয়মিত তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের ছাদে থাকা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের মালামাল পরীক্ষা করেন। পরে এক যাত্রীর বহন করা কাঠের ওয়ারড্রপের ভেতরে কালো পলিথিনে মোড়ানো চারটি প্যাকেটে লুকানো অবস্থায় ৯.৫ লিটার বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—উখিয়ার নাইটং পাড়ার অলি আহম্মদের ছেলে মো. কায়েছ এবং টেকনাফ সদর এলাকার মৃত হাসেমের ছেলে মো. আব্দুল ফয়েজ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত মদ ও আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা অতন্দ্র প্রহরী। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।”

বিজিবির এই অভিযানকে সীমান্তে মাদক প্রতিরোধে পেশাদারিত্ব ও দৃঢ় অঙ্গীকারের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

দমদমিয়া চেকপোস্টে অভিনব কৌশলে মদ পাচারের চেষ্টা ব্যর্থ, আটক ২

আপডেট : ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫