ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

পিরোজপুরে ওএমএসের গমসহ ট্রাক জব্দ

পিরোজপুরে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ সরকারি ওএমএসের গম জব্দ করা হয়েছে। প্রশাসনের সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের একটি টিম বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকসহ প্রায় ১০ টন গম জব্দ করে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদ এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সংশ্লিষ্ট খাদ্য বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে প্রাথমিকভাবে জানা যায়, সরকারি মূল্যে বিক্রির জন্য নির্ধারিত ওএমএসের গম অনুমোদিত পরিবহন প্রক্রিয়ার বাইরে সরানোর চেষ্টা হচ্ছিল। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। জব্দ করা গমের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, সাধারণ জনগণের জন্য বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার ওএমএস কার্যক্রমের আওতায় কম মূল্যে চাল ও গম বিক্রি করে থাকে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

পিরোজপুরে ওএমএসের গমসহ ট্রাক জব্দ

আপডেট : ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫