ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শহিদ উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, রোববার (২৬ অক্টোবর ২০২৫) বিকেলে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার শাপলা চত্ত্বরে অভিযান পরিচালনা করে।

অভিযানে তারা কক্সবাজারের টেকনাফ মডেল থানার মামলা নং-৫১, তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯, এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজারের রায় অনুযায়ী ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(গ) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি শহিদ উল্লাহকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শহিদ উল্লাহ (২৩) কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া চকবাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুস শুক্কুর।

র‌্যাব-১৫ জানায়, কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, অস্ত্র উদ্ধার, জলদস্যুতা, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অপহরণসহ নানাবিধ অপরাধ দমনে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত শহিদ উল্লাহকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫