ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে পুলিশের অভিযানে অপহৃত কিশোর উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাঁড়াশি অভিযানে অপহৃত এক কিশোরকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে হ্নীলা ইউনিয়নের মোচনী রেজিস্টার্ড ক্যাম্পসংলগ্ন দুর্গম পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কিশোরের নাম মো. রিয়াজ উদ্দিন (১৫)। তিনি দক্ষিণ হ্নীলার পশ্চিম লেদা এলাকার আবদুর রশিদের ছেলে।

রিয়াজের বাবা আবদুর রশিদ জানান, ২১ অক্টোবর সকাল ১১টার দিকে রিয়াজ টমটম চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। কিছুক্ষণ পর অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায়, তাঁর ছেলে তাদের হেফাজতে রয়েছে এবং জীবিত ফেরত পেতে হলে ১২ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণ না দিলে ছেলেকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন এর নির্দেশে ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে বুধবার রাত সাড়ে ৭টার দিকে হ্নীলা এলাকার দুর্গম পাহাড় থেকে রিয়াজকে জীবিত উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, “অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে পুলিশের অভিযানে অপহৃত কিশোর উদ্ধার

আপডেট : ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫