ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান, ৬ জিম্মি মুক্ত

বন্দী ছয়জন ভুক্তভোগী

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ছয়জন জিম্মিকে মুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন পাচারকারীকে আটক করা হয়। পাচারকারীদের আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন–২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে রাজারছড়া করাচিপাড়া এলাকার পাহাড়ে অভিযান চালানো হয়। পাচারকারীরা টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা পাহাড় ঘিরে ফেলে। প্রায় ছয় ঘণ্টাব্যাপী অভিযানে পাচারকারীদের ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়।

তিনি বলেন, অভিযানে পাচারকারীদের হাতে বন্দী ছয়জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একজন পাচারকারীকে আটক করা হয়েছে। অভিযান শেষে পাচারকারীদের আস্তানা থেকে তিনটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি ও দুটি দেশীয় চাকু উদ্ধার করা হয়।

বিজিবির কর্মকর্তারা জানান, মালয়েশিয়া ও থাইল্যান্ডে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে পাচারকারীরা এসব মানুষকে পাহাড়ে আটকে রেখেছিল। পরে তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হচ্ছিল। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, স্থানীয় কিছু দালাল তাঁদের মাথাপিছু ৪০ হাজার টাকায় পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়।

আটক পাচারকারী

আটক পাচারকারীর নাম মো. রুবেল (২১)। তাঁর বাড়ি টেকনাফের করাচিপাড়া লেঙ্গুরবিল এলাকায়। অভিযানে জড়িত অন্য পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “মানবতা ও দেশের নিরাপত্তার স্বার্থে কোনো পাচারকারীকে ছাড় দেওয়া হবে না। টেকনাফ সীমান্তে অবৈধ কার্যকলাপ দমনে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।”

আটক পাচারকারী ও উদ্ধার করা আলামত টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান, ৬ জিম্মি মুক্ত

আপডেট : ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫