ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

টেকনাফে বিজিবির ‘জিরো টলারেন্স’ অভিযান: পৃথক দুই অভিযানে চার মাদক পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে পৃথক দুই অভিযানে বাংলা মদসহ চার মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মোট ২৮ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৪ অক্টোবর রাতে মেরিন ড্রাইভ সড়কের লম্বরীঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবাহী একটি অটোরিকশা থামানোর চেষ্টা করলে পেছনের সিটে থাকা দুই ব্যক্তি পালিয়ে যান। পরে অটোরিকশা তল্লাশি করে সিটের নিচে লুকানো ২৪ লিটার বাংলা মদ উদ্ধার করে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নুরুল আমিন (পিতা: আব্দুল মজিদ, মংখালি চাকমা পাড়া) ও শফিকুল (পিতা: নুর আহম্মদ, হ্নীলা ১নং ওয়ার্ড)।

তাদের দেওয়া তথ্যে ওই দিন রাতেই দ্বিতীয় অভিযান চালানো হয় মেরিন ড্রাইভের তুলাতুলি ঘাট এলাকায়। সেখানে আরও এক অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে বিজিবি সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন—আক্তার হোসেন (পিতা: মো. কালু, সাবরাং মন্ডলপাড়া) ও মো. সোহেল (পিতা: আবুল হোসেন, করাচিপাড়া)।

বিজিবি জানায়, আটক চারজনকেই টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মদ উদ্ধারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “মাদক চোরাচালান দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

টেকনাফে বিজিবির ‘জিরো টলারেন্স’ অভিযান: পৃথক দুই অভিযানে চার মাদক পাচারকারী আটক

আপডেট : ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫