সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের প্রতিবাদে সব ধরণের ঘরোয়া আসর বর্জনের ঘোষণা দিয়েছে দেশের তিন বিভাগের ৪০ ক্লাব, যার মধ্যে বেশ কয়েকটি ঢাকার একদম শীর্ষ ক্লাব।
আজ বুধবার (৮ অক্টোবর) রাজধানীর গুলশানে এক হোটেলে সাংবাদিক সম্মেলনে দেশজুড়ে সকল ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন সংগঠকরা। বর্জনের ঘোষণায় মোহামেডান ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, জেলা-বিভাগ এবং সকল ধরনের ক্লাব ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
ক্রিকেট বর্জনের এই ঘোষণার অনুষ্ঠানে মাসুদুজ্জামানের সঙ্গে উপস্থিত ছিলেন তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, মেজর ইমরোজ আহমেদ (অব), সাব্বির আহমেদ রুবেলসহ ক্লাব পর্যায়ের অনেক কর্মকর্তা।
মাসুদুজ্জামান বলেন, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে তারা বৈধ সভাপতি মানেন না, ‘আলোচনার কিছু নাই। আমরা নির্বাচনটাই মানছি না। উনি (বুলবুল) অবৈধ হয়েছেন। আমাদের হিসেবে তিনি অবৈধ।
এই সংবাদ সম্মেলনে ক্রিকেট বর্জনের ঘোষণার পাশাপাশি নির্বাচনে ই-ব্যালটে ৩৫ ভোট পড়া নিয়েও হয়েছে আলোচনা। ক্লাব সংগঠকদের দাবি, মোট ৩৫ জন ভোটার ই-ব্যালট নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই ভোট দেননি। তবুও কিভাবে ৩৫ ভোট পড়েছে সেই প্রশ্ন তোলেন সংগঠকরা।

স্টাফ রিপোর্টারঃ 


















