ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​

জেলা পর্যায়ে গুণী শিক্ষক হলেন সৈয়দপুরের ফাতেমা

প্রাথমিক বিদ্যালয় স্তরে গুণী শিক্ষক বাছাই-২০২৫ পর্বে নীলফামারী জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সৈয়দপুর শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন।

রোববার (১৪ সেপ্টেম্বর) নীলফামারী জেলা পর্যায়ে গুণী শিক্ষক বাছাই-২০২৫ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এতে সৈয়দপুর শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন প্রধান শিক্ষক ক্যাটাগরিতে নীলফামারী জেলা পর্যায়ে গুণী শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন।

জেলা পর্যায়ে এই গুণী শিক্ষক আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রংপুর বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক বাছাই-২০২৫ কার্যক্রমে অংশগ্রহণ করেন। গত ১৪ সেপ্টেম্বর নীলফামারী জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ সংক্রান্ত তথ্য জারি হয়।

প্রধান শিক্ষক ফাতেমা পারভীন বিগত ২০০৩ সালে প্রথম চাকরিতে যোগদান করেন। প্রধান শিক্ষক পদে তাঁর প্রথম কর্মস্থল ছিল সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলী নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে তিনি গত ২০০৭ সালে সৈয়দপুর শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে বদলী হয়ে আসেন। আর সেই থেকে তিনি শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে প্রধান শিক্ষক ফাতেমা পারভীন ২০১৫ সালে নীলফামারী জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক লাভ করেন।

এছাড়াও তিনি ২০১৮ সালে সৈয়দপুর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেন। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী ফাতেমা পারভীন। বর্তমানে তিনি সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ায় বসবাস করেন।

জনপ্রিয়

মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন

জেলা পর্যায়ে গুণী শিক্ষক হলেন সৈয়দপুরের ফাতেমা

আপডেট : ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫