ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন আজ উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬ বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ দাবিতে শিক্ষক সমাবেশ ও অবস্থান ধর্মঘট

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান ধর্মঘট পালন শুরু হয়েছে।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষকরা এসে উপস্থিত হয়েছেন। এসময় প্রায় পাঁচ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম।

ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হলে ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষকরা।

তারা বলেন, চলতি বছরের জানুয়ারির ১৯ থেকে ২৮ তারিখ পর্যন্ত আমাদের আন্দোলন চলাকালীন অবস্থায় সরকারের পক্ষ থেকে মাদ্রাসা ও কারিগরি বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক ২৮ জানুয়ারি আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে আশ্বস্ত করেন।

তিনি বলেছেন, পর্যায়ক্রমে সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হবে। কিন্তু, দুঃখের বিষয় অদ্যাবধি পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের উদ্যোগ গ্রহণ না করায় দেশের সব শিক্ষকদের নিয়ে আজকে ধর্মঘট করতে বাধ্য হয়েছি।

বক্তারা আরো বলেন, জাতীয়করণ ঘোষণার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট পালন করা হবে। জাতীয়করণ না হলে আমরা ঘরে ফিরে যাব না।

ধর্মঘট থেকে এসময় ৩টি দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো–

১. অনুদানভূক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের জানুয়ারির ২৮ তারিখে সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে।

২. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে।

৩. প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।

জনপ্রিয়

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২

রাজধানীতে ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ দাবিতে শিক্ষক সমাবেশ ও অবস্থান ধর্মঘট

আপডেট : ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫