ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​

নলছিটিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অংকন প্রতিযোগিতা

ঝালকাঠির নলছিটিতে ‘আগামীর বাংলাদেশ সম্পর্কে তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা ও অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কে.এম আনিচুর রহমান (হেলাল খান), সরকারি নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহকারি অধ্যাপক সামছুল আলম খান বাহার, অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, প্রভাষক মো. মনিরুজ্জামান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না।

সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অহিদুল ইসলাম অপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, সাবেক ছাত্র নেতা হাসিবুল ইসলাম সবুজ, জেলা ছাত্রদলের সদস্য বেলায়েত হোসেন নান্নু।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাইসুর খান বাপ্পি ও মো. সুপ্রিম খান, এ সময় বিভিন্ন বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীকে জিপিএ-৫ পাওয়ায় সংবর্ধনা ও ক্রেষ্ট দেয়া হয় এবং অংকন প্রতিযোগিতায় ৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে।

জনপ্রিয়

আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার

নলছিটিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অংকন প্রতিযোগিতা

আপডেট : ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫