সংগৃহীত ছবি
বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষা- ২০২৫ সালে জিপিএ -৫ (গোল্ডেন এ+) অর্জনকারী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম -এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া, এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এ. এফ. নেসার উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মুস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. সাদেকুল ইসলাম, সিপিএ রফিকুল ইসলাম জগলু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাসেল আহম্মেদ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদকঃ 



















