অধ্যাপিকা মাহমুদা বেগম | ফাইল ছবি
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান-এর প্রিয় মা, সমাজকর্মী ও শিক্ষানুরাগী অধ্যাপিকা মাহমুদা বেগম আজ ভোর ৫টা ১৫ মিনিটে ঢাকার মগবাজারের বারাকা কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কাওয়াদী গ্রামের এক সম্মানিত পরিবারের সদস্য ছিলেন। জীবদ্দশায় তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা ও সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন।
মাহমুদা বেগমের মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং দৈনিক আমার দেশ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।
জানাজা ও দাফনের সময়সূচি সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া প্রার্থনা করা হয়েছে।

মোঃ আনজার শাহ 



















