ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​

মানবিক সংকটে পরীক্ষায় অংশ নিতে না পারা সেই শিক্ষার্থীর পাশে প্রধান উপদেষ্টা

রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীর (এইচএসসি পরীক্ষা-২০২৫) মানবিক বিপর্যয়ের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২৭ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “এই শিক্ষার্থীর পরিস্থিতি নিঃসন্দেহে করুণ ও মানবিকভাবে বিবেচনার দাবি রাখে।” তাঁর এ উদ্বেগ ও সহানুভূতিশীল অবস্থান সামাজিক মাধ্যমে প্রশংসিত হচ্ছে।

জানা গেছে, ওই নারী শিক্ষার্থীর বাবা নেই। পরীক্ষার দিন সকালে তার মা হঠাৎ করে মেজর স্ট্রোকে আক্রান্ত হন। পরিবারের অন্য কেউ দায়িত্ব নিতে না পারায় মেয়েটিকেই মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সব কিছু সামলে যখন তিনি পরীক্ষাকেন্দ্রে পৌঁছান, তখন নির্ধারিত সময়ের কিছুটা পার হয়ে যায়। দুঃখজনকভাবে, সময়মতো না পৌঁছানোর কারণে তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি, ফলে তিনি বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ভিডিও ভাইরাল হয়েছে। পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রের সামনে তাকে কাঁদতে দেখা যায়। তবুও ওই শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

ঘটনাটি শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টিগোচরে এসেছে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, “মানবিক বিবেচনায় শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরীক্ষাটি পুনরায় নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে বিবেচনা করা হচ্ছে। আমরা এই দুঃসময়ে তার পাশে আছি। পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।” অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষা উপদেষ্টা সংশ্লিষ্ট বিষয়ে সহানুভূতিশীল মনোভাব ও দায়িত্বশীল প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

জনপ্রিয়

আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার

মানবিক সংকটে পরীক্ষায় অংশ নিতে না পারা সেই শিক্ষার্থীর পাশে প্রধান উপদেষ্টা

আপডেট : ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫