ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ -এর চ্যাম্পিয়ন পিরোজপুর পৌরসভা

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে পিরোজপুর পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (১৪ জুন) বিকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে পিরোজপুর পৌরসভা ৩-১ গোলে পিরোজপুর সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উভয় দলে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। প্রথমার্ধের ১৪ মিনিটে মহিবুল্লাহর গোলে এগিয়ে যায় পিরোজপুর পৌরসভা। এরপর খেলার ২৮ মিনিটে পিরোজপুর সদর উপজেলার পক্ষে তরিকুল গোল করে ১-১ খেলায় সমতা আনে। প্রথমার্ধের ৪৪ মিনিটে আবার গোল করে পিরোজপুর পৌরসভাকে এগিয়ে নেন মোর্শেদ। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফ্রি কিক হতে গোল করে ব্যবধান ৩-১ নিয়ে যান সাইফুল্লাহ এবং পিরোজপুর পৌরসভার বিজয় নিশ্চিত করেন।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এলিজা জামান, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রেজাউল করীম মিটুল, সাধারণ সম্পাদক লিটন খান প্রমুখ।

ফাইনালে সেরা খেলোয়ার বিবেচিত হন সাইফুল্লাহ, টুর্নামেন্ট অফ দি প্লেয়ার নির্বাচিত হন মহিবুল্লাহ। খেলার ধারাভাষ্যে ছিলেন মো: রিপন ও আ: জলিল, রেফারীর দায়িত্ব পালন করেন ফাহিম আহাম্মেদ জুম্মান।

জনপ্রিয়

বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা

আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ -এর চ্যাম্পিয়ন পিরোজপুর পৌরসভা

আপডেট : ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫