ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​

পিরোজপুরে কলেজ ছাত্রদলের কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন

পিরোজপুরে সদ্যঘোষিত সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটিকে বিতর্কীত ও পকেট কমিটি বলে অভিহিত করে সংবাদ সম্মেলন করেছে কলেজ শাখা ছাত্রদলের পদবঞ্চিতরা।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (হৃদয়)।

লিখিত বক্তব্য তিনি জানান, গত ১২ মে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের ছাত্র রাফি শিকদার মুন্নাকে সভাপতি ও আবু বকর ছিদ্দিক রনিকে সাধারণ সম্পাদক করে ৬৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিতর্কীত এবং ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ও বিবাহিত ছাত্রদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। লিখিত অভিযোগে দাবি করা হয় কমিটির সভাপতি রাফি শিকদার মুন্না আওয়ামীলীগের সুবিধাভোগী এবং গত ৭ আগষ্ট মুন্না জেলা ছাত্রলীগের ও কলেজ ছালীগের নেতাদের পালাতে সাহায্যে করেছিল। এছাড়া নতুন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক রনি দীর্ঘদিন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম টিটুর সাথে থেকে রাজনীতি করেছে। এছাড়াও কমিটির প্রায় ৮ জন পদ প্রাপ্তদের বিরুদ্ধে ছাত্রলীগের রাজনীতি ও বিবাহিত হবার অভিযোগ করা হয়। লিখিত বক্তব্য আরো জানানো হয়, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পী টাকার বিনিময়ে এই সকল বির্তকিতদের দিয়ে কমিটি দিয়েছে। তারা বারবার অভিযোগ দিলেও বিগত দিনে হামলা-মামলার শিকার ও ত্যাগীদের এ কমিটিতে মূল্যায়ন করা হয়নি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিল কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার শেখ, ফয়সাল আহমেদ, মো: ওয়ালিউল্লাহ, বর্তমান কমিটির সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান মিম, রিয়াজুল বেপারী ও ফয়সাল হাওলাদারসহ পদবঞ্চিত নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনের আগে কমিটিতে পদবঞ্চিতরা ঘোষিত সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবীতে কলেজে এবং শহরের বিক্ষোভ মিছিল করে।

অভিযোগের বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পী জানান, ৫ আগষ্টের পূর্বের রাজপথের দলীয় কার্যক্রম বিবেচনা করে এবং কেন্দ্রীয় ছাত্রদলের টিমের ৬ মাসের কার্যক্রমের পরে এ কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটি ঘোষনা করার আগে সবাইকে ৪৮ ঘন্টার সময় দেয়া হয়েছিলো কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা জানানোর জন্য। তখন এ সকল অভিযোগ কেউ করেনি। কমিটি ঘোষনার পরে এ সব অভিযোগ ভিত্তিহীন। এছাড়া কমিটি গঠনে অর্থনৈতিক লেনদেনের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। যারা এখন আন্দোলন করছে তারা অনেকেই কলেজের ছাত্রই না।

জনপ্রিয়

আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার

পিরোজপুরে কলেজ ছাত্রদলের কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন

আপডেট : ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫