ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো মাহফুজাকে

মাহফুজা আক্তার | ফাইল ছবি

প্যারাগুয়েতে ১৫ মে ফিফার ৭৫তম কংগ্রেসে বাংলাদেশ থেকে যোগ দেওয়ার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং নির্বাহী সদস্য মাহফুজা আক্তারের।

গত সোমবার ভোররাত ৪টায় প্যারাগুয়ের ফ্লাইট ছিল তাদের। বাফুফে সূত্রের খবর, মাহফুজা আক্তার বিমানবন্দর থেকে ফিরে এসেছেন। অন্য দুজন অবশ্য প্যারাগুয়ের ফ্লাইট ধরেছেন।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে মাহফুজার বিমানবন্দর থেকে ফেরার খবর চাউর হয়। তবে কেউ এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না।

নাম প্রকাশ না করার শর্তে বাফুফের একাধিক কর্মকর্তা জানান, তারা জানতে পেরেছেন মাহফুজা প্যারাগুয়ে যেতে পারেননি। বিমানবন্দর থেকে তিনি বাসায় ফিরে গেছেন। কেন যেতে পারেননি এ বিষয়ে তারাও ধোঁয়াশায় রয়েছেন।

সূত্রে জানা গেছে, বিদায়ি ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে মাহফুজাকে। যুব মহিলা লিগের সম্পাদক ছিলেন মহিলা ফুটবলের এই চেয়ারম্যান। যার কারণে তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

জনপ্রিয়

বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো মাহফুজাকে

আপডেট : ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫