ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) জম্মু ও পাঠানকোটে বিমান হামলার সতর্কতার পর পাঞ্জাব ও দিল্লির মধ্যে ম্যাচটি বাতিল করা হয়। এর পরের দিন আজ শুক্রবার (৯ মে) টুর্নামেন্টটি স্থগিতের খবর এলো। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এই খবর জানিয়েছে এনডিটিভি।

শুক্রবার (৯ মে) বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে জানান, দেশ যখন যুদ্ধে, এমন অবস্থায় ক্রিকেট খেলা ভালো দেখাচ্ছে না।

২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।

বৃহস্পতিবার জম্মুতে বিমান হামলার সতর্কতা এবং বিস্ফোরণের মতো শব্দের খবরের মধ্যে পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, হোশিয়ারপুর, পাঞ্জাবের মোহালি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডিগড়সহ বেশ কয়েকটি জেলায় ব্ল্যাকআউট জারি করা হয়েছিল।

ভারত ও পাকিস্তানে অবস্থানরত অস্ট্রেলীয় ক্রিকেটারদের অনেকে টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরতে চাইছেন বলে জানা গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, তারা প্রতিনিয়ত দুই দেশে অবস্থানরত ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত

আপডেট : ০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫