ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোরেলগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট, চরম বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা, যাদের আগামীকাল গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে।

শনিবার (৩ মে) বিকেল থেকেই উপজেলার বহরবুনিয়া ও জিউধরা এলাকার বিদ্যুৎ লাইনে বড় ধরনের একটি ফল্ট দেখা দেয়। এর ফলে পুরো মোরেলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে কাজ করছে এবং রাত ১২টার মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী বলেন, “আগামীকাল আমার বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। অথচ পড়ালেখার সবচেয়ে প্রয়োজনীয় সময়ে বিদ্যুৎ চলে গেছে। মোমবাতি বা টর্চের আলোতে ঠিকমতো প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না।”

এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “পরীক্ষার সময় এমন বিদ্যুৎ বিভ্রাট অনেক বড় সমস্যা। শিশুদের মানসিকভাবে চাপের মধ্যে ফেলছে। কর্তৃপক্ষের উচিত ছিল বিকল্প ব্যবস্থা রাখা।”

স্থানীয় বাসিন্দারা জানান, এটি নতুন কোনো ঘটনা নয়। কিছুদিন পরপরই এমন বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হয়। তবে এসএসসি পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ সময়ে এই ধরনের সমস্যা তাদের চরম বিপাকে ফেলেছে।

বিদ্যুৎ বিভাগের স্থানীয় এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ফল্টটি জটিল ধরনের, তবে আমাদের দল দ্রুত সমস্যার সমাধানে কাজ করছে। আশা করছি রাত ১২টার মধ্যে বিদ্যুৎ ফিরিয়ে আনতে পারব।”এদিকে, শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা

মোরেলগঞ্জে বিদ্যুৎ বিভ্রাট, চরম বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

আপডেট : ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫