ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

বিমসটেক সম্মেলন, ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সংগৃহীত ছবি

থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর ১২টায় ব্যাংকক পৌঁছান তিনি।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

ষষ্ঠ বিমসটেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা দেন ড. মুহাম্মদ ইউনূস।

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে হতে যাওয়া এই সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই দায়িত্ব গ্রহণ করবেন থাইল্যান্ডের কাছ থেকে। বিমসটেক সম্মেলনে দুটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে। এ সময় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন।

দুই দিনের সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

জনপ্রিয়

টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

বিমসটেক সম্মেলন, ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

আপডেট : ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫