সংগৃহীত ছবি
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলাম এবং আওয়ামী লীগ নেত্রী ও বিশিষ্ট ব্যবসায়ী লিপি খান ভরসাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৪ মার্চ) বিচারপতি মো.ইকবাল কবির ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ উভয় মামলায় রুলসহ এ আদেশ দেন।
মামলা দুটিতে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল মো.আল আমিন ও মো.মিজানুর রহমান। এ জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা এক মামলায় গত ১৬ ফেব্রুয়ারি রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে মোনালিসা ইসলামকে আটক করে পুলিশ।
অন্যদিকে, ১৬ মার্চ সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর গুলশান-২ এর ১১৭ নম্বর রোডের ৯/বি ফ্ল্যাট থেকে লিপি খান ভরসাকে আটক করা হয়।

সংবাদ360 প্রতিবেদকঃ 
















