ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

শ্বশুর কর্তৃক গৃহবধূ ধর্ষণ; গ্রেপ্তার ছেরু মিয়া

পুত্রবধূকে ধর্ষণকারী ছেরু মিয়া

কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ভুক্তভোগীর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। মামলার কিছুক্ষণের মধ্যে শ্বশুর ছেরু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগে উল্লেখ করা হয়, সাত মাস আগে মোবাইলের মাধ্যমে শ্রীপুর ইউনিয়নের ছেরু মিয়ার প্রবাসী ছেলের সঙ্গে ভিকটিমের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর তার শ্বশুর ছেরু মিয়া ও শাশুড়ি অসুস্থ বলে ভুক্তভোগীকে বাড়িতে নিয়ে আসে। এরপর গত ৪ মাস আগে ভিকটিমের স্বামী ছুটিতে দেশে আসে এবং সংসার করতে থাকে। গত ১৮ মার্চ ভুক্তভোগীর স্বামী তার স্ত্রীকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করালে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে ডাক্তার মতামত দেন।

এরপর স্বামী তার স্ত্রীকে রিপোর্টসহ বাড়িতে নিয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে জানতে চাইলে ভিকটিম জানান, তার শ্বশুর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ঘরে একাধিকবার ধর্ষণ করে এবং ঘটনা কাউকে না বলার জন্য নিষেধ করে। কাউকে বললে মেরে লাশ গুম করার হুমকিও দেয়। ভয়ে ভিকটিম ধর্ষণের ঘটনার বিষয়টি কাউকে বলেনি।

এদিকে অন্তঃসত্ত্বার বিষয়টি জানার পর ভিকটিমের স্বামী ও তার মা অভিযুক্ত ছেরু মিয়াকে কিছু না বলে উল্টো গত ১৮ মার্চ বিকেলে ভুক্তভোগীকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে গর্ভপাত ঘটানোর জন্য ক্লিনিকে নিতে চায়। কিন্তু ভিকটিম রাজি না হওয়ায় তাকে ঘরে আটকে রাখে। এছাড়াও মেরে ফেলার হুমকি দেয়। আর গর্ভপাত ঘটানো হলে ভুক্তভোগীকে ১০ শতক জমি রেজিস্ট্রি করে দিবে বলে প্রস্তাবও দেয়। কিন্তু ভুক্তভোগী প্রস্তাবে রাজি না হয়ে কৌশলে বিষয়টি তার মাকে অবহিত করে ও আইনের আশ্রয় নেয়।

ভিকটিমের বাবা বলেন, মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। বর্তমানে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে।

এদিকে ভিকটিমের স্বামী বলেন, শ্বশুর যে অভিযোগ দিয়েছে, তা সত্য। মানুষ ভুল করতেই পারে। তবে সামাজিকভাবে সালিশ বৈঠকে বসে সমাধান করে আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে চাই। আমার স্ত্রীকে ফিরে পেতে চাই।

স্থানীয় ইউপি সদস্য মফিজুর রহমান ও সর্দার জাহাঙ্গীর হোসেন বলেন, শ্বশুরের কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের ঘটনা শুনেছি। তবে ভিকটিমের স্বামী তাকে গ্রহণ করতে আগ্রহী রয়েছে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

শ্বশুর কর্তৃক গৃহবধূ ধর্ষণ; গ্রেপ্তার ছেরু মিয়া

আপডেট : ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫