ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা আজ ​ ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা

মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

মাগুরায় শিশু আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিসহ দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস।

রোববার (৯ মার্চ) রাত ১২টার দিকে ঢাবির সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাদের সঙ্গে যোগ দেন শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও। ধর্ষকদের প্রকাশ্য বিচার চেয়ে মশাল মিছিলও করেন তারা।

এসময় বিক্ষোভকারীদের নানা স্লোগানে কেঁপে ওঠে ঢাবি ক্যাম্পাস। ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’-ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মাগুরায় নির্যাতনের শিকার শিশু আসিয়া হাসপাতালের পিআইসিইউতে অচেতন পড়ে রয়েছে। টানা দুই দিন হয়ে গেল, এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা বলছেন, শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন। চাঞ্চল্যকর এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার দুপুরে মাগুরা সদর থানায় মামলাটি করেন শিশুটির মা। মামলায় এজাহারভুক্ত চার আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

জনপ্রিয়

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

আপডেট : ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫