ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত

ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে যা বলেছেন বেসরকারি শিক্ষার্থীরা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা | সংগৃহীত ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বিডিএস) কেন্দ্রীয় কমিটির ঘোষণা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পিছিয়ে পড়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল এবং এক দফা আন্দোলনে রূপান্তরিত করেছিল।

তবে নতুন সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জায়গা না দিয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই পদ ভাগাভাগি করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অসন্তোষ প্রকাশ করেন।

তরিকুল ইসলাম নাহিদ নামে একজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, গত ১৭ জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনার ভয়ে আন্দোলন থেকে পিছিয়ে গিয়েছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সংগঠিত করে আন্দোলনকে শক্তিশালী করেছিলেন। তবে নতুন কমিটিতে তাদের প্রতিনিধিত্ব না থাকায় তারা হতবাক হয়েছেন।

শিক্ষার্থীরা আরও জানান, এই সিদ্ধান্তের প্রতিবাদে মধুরক্যান্টিনে একটি কর্মসূচি ঘোষণা করতে গেলে কিছু শিক্ষার্থী তাদের ওপর হামলা চালিয়েছে। ফলে অনেকেই আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হয় ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। আর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।

এ দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

বেলা তিনটায় মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল। এ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা সেখানে এসে জড়ো হন। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্তসংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন।

জনপ্রিয়

নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ

ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে যা বলেছেন বেসরকারি শিক্ষার্থীরা

আপডেট : ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫