ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

অবশেষে গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সংগৃহীত ছবি

বিভিন্ন আলোচনা-সমালোচনা ও আপত্তির পর অবশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির মোট সদস্য ২০৫ জন।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করে সংগঠনটি‌।

কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। অন্যান্য পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী।

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মহির আলম, মুখপাত্র আশরেফা খাতুন, ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব আল আমিন সরকার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বাকের মজুমদার বলেন, “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গতকাল আত্মপ্রকাশ করে। যে সংগঠনটি জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে গঠিত একটি ছাত্র সংগঠন। এই সংগঠনকে গড়ে তুলতে আমরা দীর্ঘদিন ঢাকা কিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করে এসেছি। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছি, তাদের কাছ থেকে মতামত নিয়েছি।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানপরবর্তী সময়ে ছাত্র সংগঠন কেমন হবে, তা নিয়ে আমরা বিভিন্ন সময় পেপার ওয়ার্কও করেছি। এই সংগঠনটির বিশেষত্ব হলো- দেশের অন্যান্য ছাত্র সংগঠন রাজনৈতিক লেজুরবৃত্তি করলেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কখনো লেজুরবৃত্তি করবে না।”

এর আগে, বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠন “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ”এর ৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

এই ছয়জন হলেন- আহ্বায়ক বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান, মূখ্য সংগঠক তাহমীদ আল মুদাসসির, মুখপাত্র আশরেফা খাতুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদ। তবে এই ছয়জনের মধ্য থেকে রিফাত রশীদ পদত্যাগ করেছেন বলে আজ আজ সংবাদ সম্মেলনে জানান বাকের মজুমদার।

জনপ্রিয়

টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

অবশেষে গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট : ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫