পিরোজপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছেন জেলা পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ৬০ জন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ পিরোজপুরে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। ‘মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়’ এরই ধারাবাহিকতায় নানান কার্যক্রম অব্যাহত থাকবে।

তারাবুনিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মোঃ মোশাররফ হোসেন বলেন, আল্লাহ তা’আলার কাছে লাখো কোটি শুকরিয়া এই মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী পবিত্র কোরআন শরিফ পেয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

হাসান মামুন, পিরোজপুর প্রতিনিধিঃ 



















