ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
অদক্ষতা ও দালালদের দিয়ে কাজের দায়ে কাশিমপুর ভূমি অফিসের সবাই বরখাস্ত কাঁচামরিচ আমদানির অনুমতি, দাম কমার আশা বাগেরহাটে জেলা জজ আদালতের চার সরকারি কৌঁসুলির একযোগে পদত্যাগ সাজার শেষে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসনে বাগেরহাটে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ টেকনাফে ৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক ২ ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রথম পর্যায় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, প্রত্যেকের এক মাসের কারাদণ্ড লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাধা জাল ধ্বংস মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

রাজধানীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ

ফেসবুক থেকে সংগৃহীত ছবি

আওয়ামী লীগের পূর্ব ঘোষণা অনুযায়ী লিফলেট বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে নেতা-কর্মীরা। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তাঁরা।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ, দায়ের হওয়া মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে লিফলেট বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ।

ঢাকাসহ সারা দেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি চলছে দাবি করে আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, ‘আজ শনিবার থেকে টানা পাঁচ দিন সারা দেশসহ ঢাকা মহানগরে এ লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। আমরা সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু করেছি। এই কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাঠে নেমেছে।’

গত মঙ্গলবার দলটির অফিশিয়াল ফেসবুক পেজে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগসহ ১০টি দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এ সব দাবিতে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি ৫ ধরনের কর্মসূচি দিয়েছে দলটি।

কর্মসূচির মধ্যে রয়েছে— ১ থেকে ৫ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক।

লিফলেট বিতরণে কর্মসূচিতে ছিলেন- ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম আব্দুর রহিম, ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক এনামুল হক প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম. এম. নাজমুল হাসান, হাসান আহমেদ খান, ছাত্রলীগের সাবেক উপ মানব সম্পদ সম্পাদক কপিল হালদার সজল, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ লাভলু, আলী হোসেন, মাহমুদুল হাসান মামুন প্রমুখ।

জনপ্রিয়

অদক্ষতা ও দালালদের দিয়ে কাজের দায়ে কাশিমপুর ভূমি অফিসের সবাই বরখাস্ত

রাজধানীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ

আপডেট : ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫