ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২ টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২

‘পুলিশ সদর দফতর ঘেরাওয়ের’ উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের যাত্রা, আটকে দিলো পুলিশ

ইনকিলাব মঞ্চ ‘জুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও গণহত্যায় জড়িত’ পুলিশ সদস্যদের বিচারসহ ৫ দফা দাবিতে পুলিশ হেডকোয়ার্টার ‘ঘেরাওয়ের’ উদ্দেশ্যে যাত্রা করলে মিছিলটি আটকে দেয় পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে থেকে এই যাত্রা শুরু হয়।

ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো।

তাদের ৫ দফা দাবির অন্য ৪টি হলো- বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সব পুলিশ সদস্যকে গ্রেফতার ও বিচার, মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ; পুলিশে চাকরিরত ছাত্রলীগ সদস্যদের বাধ্যতামূলক অবসরে পাঠানো, জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলিকৃত পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ এবং জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের পার্বত্য চট্টগ্রামে বদলি করতে হবে।

সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, জুলাই অভ্যুত্থানের জড়িতদের মধ্যে যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, তারা হেডকোয়ার্টারের সামনে মিছিল করেছে। যাদের জেলে থাকার কথা তারা কীভাবে মিছিল করে। আবার দেখা যায়, অনেকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে তাদের পার্বত্য চট্টগ্রামে বদলি করা হয়েছে। আমরা এই পুলিশ বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের উদ্দেশ্যে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করবো।

শাহবাগ থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে পুলিশ হেডকোয়ার্টারের দিকে রওনা হন আন্দোলনকারীরা। পরে তাদের মিছিলটি হাইকোর্ট ভবনের সামনে গেলে আটকে দেয় পুলিশ।

জনপ্রিয়

টেকনাফে দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে চোলাই মদসহ বাস জব্দ, আটক ২

‘পুলিশ সদর দফতর ঘেরাওয়ের’ উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের যাত্রা, আটকে দিলো পুলিশ

আপডেট : ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫