ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইকে দীপ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতার বহিষ্কার চেয়ে সদস্যপদ হারালেন মহিলা দল নেত্রী

ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের বহিষ্কার চেয়ে ঝাড়ু মিছিল করে নিজেই সদস্যপদ হারিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলাম।

বুধবার (২২ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সই করা বিবৃতিতে নায়লার বহিষ্কারের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য নায়লা বেগমকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে কোনো প্রকার যোগাযোগ না রাখতে বলা হয়েছে।

গত মঙ্গলবার সালাহউদ্দিন আহমেদকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে নায়লা ইসলামের অনুসারীরা।

এর আগে ডেমরায় আয়োজিত এক অনুষ্ঠানে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক ও নায়লাকে দুশ্চরিত্রা আখ্যা দিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলার হুমকি দেন সালাহউদ্দিন আহমেদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখে নায়লার অনুসারীরা সালাহউদ্দিনে বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে এবং দল থেকে তাকে বহিষ্কারের দাবি জানায়।

নায়লা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘সম্প্রতি সালাহউদ্দিন যাত্রাবাড়ী এ কে স্কুলের প্রধান শিক্ষককে গালিগালাজসহ অসদাচরণ করেছেন। তার কথা না শুনলে এবং সময় মতো তার সঙ্গে দেখা না করলে ওই শিক্ষককে পিটিয়ে হাড়গোড় ভেঙে দেওয়ারও হুমকি দেন তিনি।’

‘এছাড়া ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল ড. নুরে আলমকেও একই সভায় সালাহ্উদ্দিন হুমকি দিয়েছেন। শ্যামপুর-কদমতলা এবং ডেমরা-যাত্রাবাড়ীর প্রতিটি কলেজ-স্কুল কমিটির কাছে টাকা দাবি করছেন সালাহউদ্দিন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

জনপ্রিয়

তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইকে দীপ

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতার বহিষ্কার চেয়ে সদস্যপদ হারালেন মহিলা দল নেত্রী

আপডেট : ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫