ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইকে দীপ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার

ঝাড়ু মিছিল করছেন ডেমরা থানা মহিলা দলের নেতাকর্মীরা

রাজধানীর ডেমরায় বিএনপির সাবেক এমপি আলহাজ সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় ঝাড়ু মিছিল করেছে ডেমরা থানা মহিলা দলের নেতাকর্মীরা।

ঝাড়ু মিছিল শেষে ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি ও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক নায়লা ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর এমপি সালাউদ্দিন আহমেদ ও তার অনুগামী কয়েকজন হঠাৎ করে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। বিগত আন্দোলন সংগ্রামের ১৭ বছর বিএনপির রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিলেন তিনি।

এখন দলের সুসময়ে আগের মতোই সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মীদের পর্যন্ত হুমকি-ধামকি দিচ্ছেন এবং কলেজের শিক্ষকদের ওপর হাত তুলছেন। আবার কাউকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। অথচ ওনি আমাদের ডেমরা এলাকার কেউ না; ওনি হচ্ছেন ঢাকা-৪ শ্যামপুর কদমতলীর বাসিন্দা। অতীতেও তার দ্বারা নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে বহুবার।

তিনি বলেন, এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুন্ডাপান্ডা আমাদের দলের নেতাকর্মীদের গুম-খুনের হুমকি দিত আর এখন আমার নিজ দলের নেতাই আমাদের মেরে ফেলার হুমকি দেয়। এর সুষ্ঠু বিচার দাবি করছি দলের হাইকমান্ডের কাছে। দ্রুততম সময়ে সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার না করলে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।

উল্লেখ্য, ১৮ জানুয়ারি এক সভায় প্রকাশ্যে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলামকে মেরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ। এর প্রতিবাদে সালাউদ্দিনকে দল থেকে বহিষ্কারের দাবিতে আজ ঝাড়ু মিছিল করেন মহিলা দলের নেতাকর্মীরা।

জনপ্রিয়

তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি: পিবিআইকে দীপ

ঝাড়ু মিছিল করছেন ডেমরা থানা মহিলা দলের নেতাকর্মীরা

আপডেট : ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫