ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের শাহপরী সীমান্তে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ১৫ হাজার ইয়াবা জব্দ জলঢাকা ইউএনও রাস্তায় নামতেই যানজটমুক্ত বাগেরহাটে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বোনের সংবাদ সম্মেলন পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে?

নেছারাবাদে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদে রতন বেপারী নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন নেছারাবাদ থানা পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ‘সোনারগোপ’ নামক স্থানে একটি আম গাছের সাথে গলায় দড়ি দেয়া অবস্থায় এলাকাবাসীরা দেখতে পায়। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করেছেন নেছারাবাদ থানা পুলিশ।

জানা গেছে, রতন বেপারী (৪০) হোগলা পাতার খুচরা ও পাইকারি ব্যবসা করতেন। তিনি উপজেলার বলদিয়া ইউনিয়নের লেবু বাড়ি গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত জনার্দন বেপারীর ছেলে। রতন বেপারীর স্ত্রী যমুনা রানী বেপারী জানান, গত ৯ জানুয়ারি ব্যবসায়িক লেনদেনের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ব্যবসার খাতিরে বিভিন্ন লোকের সাথে লেনদেন করতো। গতকাল বিকেলেও আমি এবং আমার ছেলের সাথে ফোনে কথা হয়েছে। আমি বুঝে উঠতে পারছি না কেন তিনি গলায় দড়ি দিতে যাবে।

গ্রাম চৌকিদার দীপেন সরকার বলেন, সকাল নয়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আম গাছের সাথে রতন বেপারীর ঝুলন্ত লাশ। দেখার সাথে সাথে থানায় খবর দিলে পুলিশ লাশ থানায় নিয়ে গেছে।

ইউপি সদস্য মনোজ কুমার ঢালী বলেন, রতন বেপারী গ্রামে থেকে হোগলা পাতার ব্যবসা করতেন। সেই সুবাদে বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি দিতেন এবং টাকা পয়সা লেনদেনের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। শুনেছি গত সপ্তাহে টাকা আদায় করার জন্য ঢাকার উদ্দেশ্যে গিয়েছিলেন। এখন শুনি এলাকায় গলায় দড়ি দেয়া অবস্থায় তার লাশ পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বনি আমিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জনপ্রিয়

টেকনাফের শাহপরী সীমান্তে কোস্ট গার্ডের অভিযান: ৭৫ লাখ টাকার ১৫ হাজার ইয়াবা জব্দ

নেছারাবাদে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫