গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজা বিরাট আদিবাসী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।
রবিবার (১২ জানুয়ারী ) বিকালে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা আগুনে পুড়ে যাওয়া ফিলোমিনা হাজদার বসত-বাড়ি পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা, উপ-পরিদর্শক ইসাহাক প্রমুখ।

পরিবারটি খুবই হত-দরিদ্র হওয়ায় তাদের বসত-বাড়ি পুনঃনির্মাণের জন্য ঢেউ টিন সহায়তার আশ্বাস প্রদান করেন।

সাজাদুর রহমান সাজু, গাইবান্ধাঃ 



















