ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ

অপরাধী যে দলের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

আমাদের এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনারা আপনাদের রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই কিন্তু আপনারা যদি কোন আইন-শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে আপনাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে দলের হক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন; স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

রোববার (১২ জানুয়ারি) বেলা ৩টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এসময় সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে ৩০টি ট্রাক্টর ও ৩০ সেলো সেচপাম্প দেওয়া হয়।

এসময় তিনি আরও বলেন, আমি পুলিশ সুপারকে অনুরোধ করব অপরাধী যদি আমার ভাই হয় তাকেও ছাড় দিবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা তেল মারা বন্ধ করেন ভবিষ্যতে কে ক্ষমতা আসবে তখন দেখা যাবে ।

ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মো. মাহমুদুর রহমান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ.টি.এম. হায়াতুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা জামায়াতে ইসলাম বাংলাদেশ সিরাজদীখান উপজেলা আমির মাওলানা মো. কবির হোসেন প্রমুখ।

জনপ্রিয়

মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

অপরাধী যে দলের হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

আপডেট : ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫