ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ফাইল ছবি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের পাসপোর্ট বাতিলের ঘোষণার মধ্যেই ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত।

এ বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনার ভিসা বাড়ানোর সিদ্ধান্ত শুধুমাত্র ভারতে তার অবস্থান সহজ করার জন্যই নেওয়া হয়েছে।

তারা আরও জানিয়েছেন, ভারতে শরণার্থী ও আশ্রয় সংক্রান্ত কোনো নির্দিষ্ট আইন নেই তাই ‘শেখ হাসিনাকে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হয়েছে’ মর্মে যেসব অনুমান নির্ভর খবর ছড়াচ্ছে তা সঠিক নয়। ভিসা বাড়ানোর প্রক্রিয়ায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন ছিল।

এ প্রক্রিয়া আঞ্চলিক বিদেশি নিবন্ধন অফিস (এফআরআরও)-এর মাধ্যমে সম্পন্ন হয়েছে। যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সম্প্রতি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং অন্যান্য অভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলা হয়।

ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালে বাংলাদেশের পক্ষ থেকে কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমিও সংবাদপত্র থেকে জানতে পেরেছি বিষয়টি। আমাদের এ ক্ষেত্রে কী করার আছে।’

আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জনপ্রিয়

পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত

আপডেট : ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫