ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

থার্টিফার্স্ট নাইটে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় | ফাইল ছবি

ইংরেজি নববর্ষ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে ১ জানুয়ারি সকাল ৫টা পর্যন্ত (১২ ঘন্টা) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর বিকাল ৫টা থেকে পর দিন ১ জানুয়ারি সকাল ৫টা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এতে আরও জানানো হয়, শুধু বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী ও সাংবাদিক) ব্যতীত কেউ ক্যাম্পাসের ভেতর প্রবেশ করতে পারবে না।

তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত জায়গায় কোনও ধরনের অনুষ্ঠান, আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো যাবে না।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

থার্টিফার্স্ট নাইটে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট : ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪