ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ হচ্ছে মোরেলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন

ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা শুরু

ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচি পালন করছে। পদযাত্রার আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রুজভী।

সরেজমিনে দেখা যায়, ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মী সমর্থকেরা। তারা মুহূর্মুহূ স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন “ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা”, “ভারতের দালালেরা হুঁশিয়ার সাবদান”, “দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না” ইত্যাদি স্লোগান এই মুহূর্তে নয়াপল্টন থেকে ভারতীয় হাইকমিশনের দিকে এগোচ্ছে তারা।

এ পদযাত্রা নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, রামপুরা, বাড্ডা হয়ে বারিধারা কূটনৈতিক এলাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। হাইকমিশন বরাবর স্মারকলিপিও দেবে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে, বেলা পৌনে ১১ টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করছেন ৩ সংগঠন। সমাবেশ শেষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দিকে রওনা করেন তারা।

টেকনাফে সাগরে ভেসে এলো রোহিঙ্গার মরদেহ, আরসা সদস্য হওয়ার ধারণা পুলিশের

ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা শুরু

আপডেট : ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪