ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর মডেল থানাধীন নাগরিকবৃন্দের সমন্বয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকার নাগরিকবৃন্দের সমন্বয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মিরপুর মডেল থানাধীন এলাকার নানা সমস্যা ও সমাধান এবং করণীয় বিষয়বস্তু নিয়ে পুলিশের সাথে কথা বলেছেন এলাকাবাসী।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক ফিন্যান্স এন্ড প্রকিউমেন্ট) হাসান মো. শওকত আলী।

এসময় এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত থেকে এলাকায় মাদক সন্ত্রাস ইভটিজিংসহ নানা সমস্যা ডিএমপি’র এই অতিরিক্ত কমিশনার বরাবর তুললে সবকিছু সমাধানের আশ্বাস দেন তিনি।

এছাড়াও সভায় মাদকের কিছু গুরুত্বপূর্ণ স্পটের কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এলাকাবাসী।

গত ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে এবং পুলিশকে সহযোগিতা করতে মতবিনিময় সভায় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত এই পুলিশ কমিশনার।

এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মাকসেদুর রহমান, মিরপুর জোনের এডিসি ফারজানা, মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন, পুলিশ পরিদর্শক সাজ্জাদ রুমনসহ মিরপুর মডেল থানাধীন এলাকার সামাজিক ব্যক্তিবর্গ।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

মিরপুর মডেল থানাধীন নাগরিকবৃন্দের সমন্বয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪