ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন বন্ধ শিল্পকারখানা সচল ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বহুমুখী পরিকল্পনা মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী আইসিসিবিতে ফার্নিচার মেলা, ৩২৩ স্টলে পণ্যের সমাহার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​

সাবেক সেনাপ্রধানের বড় ভাই গ্রেফতার

এস এম রফিউদ্দিন আহমেদ| ফাইল ছবি

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম সফিউদ্দিন আহমেদ এর বড় ভাই খুলনা সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তার বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেএমপির ডিবি সূত্র জানায়, খুলনা মহানগরীর খালিশপুর ও বৈকালীতে অবস্থিত বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। ভাঙচুরের ঘটনায় গত ৩০ আগষ্ট নগরীর খালিশপুর থানায় এক বিএনপি নেতা এ মামলা করেন। মামলায় ৭০ নম্বর আসামী হিসেবে রয়েছেন রফিক উদ্দিন।

তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মো: তাজুল ইসলাম। তিনি জানান, দু’টি ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জনপ্রিয়

মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন

সাবেক সেনাপ্রধানের বড় ভাই গ্রেফতার

আপডেট : ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪