ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা বাইশগাঁও ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা মনোহরগঞ্জ বাইশগাঁও ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে বুধবার (৬ নভেম্বর) বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আর্মি সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মনোহরগঞ্জ উপজেলার বিএনপি’র সভাপতি ও সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী।

আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী বলেন, বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল ও মানুষের জন্য কাজ করার আহবান জানান। সেই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল নির্দেষনা মেনে চলার অনুরোধ করেন।

ইউকে থেকে মুঠোফোনে কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা ইরফানুল হক পাটোয়ারী বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান গত ৫ আগস্ট ফেসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। কোটা সংস্কারকে কেন্দ্র করে মধ্য জুলাইয়ে শুরু হওয়া তীব্র আন্দোলন আগস্টে গিয়ে চূড়ান্ত পরিনতি লাভ করে। সেখানে সারা দেশের সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। ছাত্র-শিক্ষক, কৃষক-শ্রমিক, দিনমজুর, ধনী-গরিব সকল শ্রেণীর অংশগ্রহণে ঘটে ঐতিহাসিক এই গণঅভুত্থান। তবে হঠাৎ করেই ছাত্র জনতার এই আন্দোলনে সাধারণ মানুষ রাজপথে নেমে আসেনি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেছেন, আওয়ামী সরকারের দীর্ঘদিনের অত্যাচার-নির্যাতন-নিপীড়ন, গুম-খুন, দুর্নীতি-দুঃশাসনের কারণে মানুষের মধ্যে যে খোভ সৃষ্টি হয়েছিল তারই বিস্ফোরণ ঘটেছে জুলাই-আগস্ট এর বিপ্লবে।

তিনি বলেন, কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জের মানুষ আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, হীরা, আলমের মতো যারা দলের জন্য গুম, খুন, জেল, জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে আমরা ভুলে গেলে হবে না, তাদের আত্মত্যাগকে সামনে রেখে আমাদের পথ চলা হবে, কারণ ভোগে সুখ নয়, ত্যাগে ও সুখ আছে।

তিনি আরো বলেন, এত বড় আন্দোলনের পিছনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান অনেক বড় অবদান রেখেছেন।

জনপ্রিয়

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা বাইশগাঁও ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভা

আপডেট : ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪