ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​ বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন: দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আসামি সারজিস ও নাসীরুদ্দীন আজ উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬ বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান

দায়মুক্তিতে কন্ঠ দিয়েছেন মনির খান

সংগীতশিল্পী মনির খান | ফাইল ছবি

সরকারি অনুদানের সিনেমা ‘দায়মুক্তি’। পরিচালনা করছেন নির্মাতা বদিউল আলম খোকন। এই সিনেমাতেই মনিরুজ্জামান মনিরের লেখা ও আলী আকরাম শুভর সুরে কণ্ঠ দিয়েছেন মনির খান।

সিনেমাটির প্রযোজক জসীম উদ্দিন বলেন, ‘মনির খানের গাওয়া এই গানটি একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের লিপে দর্শক উপভোগ করবেন।’

সিনেমাটিতে আবুল হায়াত ছাড়া আরও অভিনয় করেছেন দিলারা জামান, সূচরিতা, সুব্রত, সাইমন, সুস্মি রহমান, সামিয়া নাহিসহ অনেকে।

সিনেমার নতুন এই গান নিয়ে মনির খান বলেন, ‘মাঝে মাঝে কিছু গীতিকবিতা সুরের সঙ্গে এতটাই মেলবন্ধনের সৃষ্টি হয়, সেই গান গাইতেও ভীষণ ভালো লাগে। ‘দায়মুক্তি’ সিনেমার এই গান ঠিক তেমনি চমৎকার একটি গান। যদিও অনেকদিন আগেই এই গানটিতে কণ্ঠ দিয়েছিলাম, তার পরও আমার মনে আছে, আমি খুবই আশাবাদী। আরও ভালো লাগার বিষয় হলো এই যে, আমার গানটি শ্রদ্ধেয় অভিনেতা আবুল হায়াত ভাইয়ের লিপে যাবে। এটা সত্যিই অন্যরকম ভালো লাগার বিষয়। ধন্যবাদ জসীম ভাইকে, কারণ তার প্রবল আগ্রহের কারণেই গাওয়া। তিনিও গানটি শুনে ভীষণ খুশি হয়েছেন। সিনেমাটির জন্য অনেক অনেক শুভ কামনা রইল।’

জনপ্রিয়

জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের মারধর ও মা-বাবার নির্যাতন! ​

দায়মুক্তিতে কন্ঠ দিয়েছেন মনির খান

আপডেট : ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪