সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান | ফাইল ছবি
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। শুক্রবার (২৫ অক্টোবর) নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জেনারেল ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সেনাপ্রধান হিসেবে অবসরের পর জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ অলিম্পিকের সভাপতি থেকে পদত্যাগ করেন। এর পরপরই সভাপতির সেই শূন্য পদে নির্বাচনে উদ্যোগ নেয় বিওএ।
বিওএ সভাপতি নির্বাচনে খসড়া ভোটার তালিকায় ৭১ জন কাউন্সিলর ছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদ, মন্ত্রণালয় কিছু ফেডারেশন কর্মকর্তাকে অব্যাহতি প্রদান করায় শেষ পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকায় কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় ৫২।

সংবাদ360 প্রতিবেদক 



















