ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

স্ত্রী ও স্বজনসহ ডিবির হারুনকে দুদকে তলব

হারুন অর রশীদ | ফাইল ছবি

বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ, তার স্ত্রী ও ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পৃথক নোটিশে তাদের আগামী ৩১ অক্টোবর ও ৩ নভেম্বর হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদকের পাঠানো নোটিশে হারুন অর রশীদ, তার স্ত্রী প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের পরিচালক শিরিন আক্তার, হারুনের মা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জহুরা খাতুন, ভাই এমডি এবিএম শাহরিয়ারকে ৩১ অক্টোবর দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পাঠানো ওই নোটিশে সই করেন দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন।

এছাড়া হারুনের চাচা ফরিদ উদ্দিন আহম্মেদ, মো. মতিউর রহমান, খালা মোছা. মিনারা বেগম, মামা মো. সুমরাজ মিয়া, ব্যবসায়িক অংশীদার মো. আলাউদ্দিন আল সোহেল, রাকিব উদ্দিন দেওয়ান রতন এবং চাচাতো ভাই আল রাসেলকে ৩ নভেম্বর দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

গত ১৮ আগস্ট আলোচিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। পরদিন ১৯ আগস্ট সংস্থাটির উপ-পরিচালক জয়নাল আবেদীনের নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বিগত সরকারের সময় প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তা রাজধানীতে দুই ডজন বাড়ি, অধর্ধশতাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দাসহ বিদেশেও গড়েছেন অঢেল সম্পদ।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

স্ত্রী ও স্বজনসহ ডিবির হারুনকে দুদকে তলব

আপডেট : ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪