ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকায় সাবেক ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী।

সোমবার (২১ অক্টোবর) সকালে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল হয়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর দলের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডি কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এর পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এক রকম পরিত্যক্তই ছিল।

এদিকে আন্দোলনে সহিংসতায় ছাত্র-জনতা হতাহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দুই শতাধিক মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ১৮ নভেম্বরের মধ্যে তাঁকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিক্ষোভ ও সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের আলোকে তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যখন সমৃদ্ধির মহাসড়ক দিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলেছিলেন, তখন পাকিস্তান সমর্থিত সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির-বিএনপি সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ, মন্দির-গির্জা ভাঙচুর, সংখ্যালঘুদেরকে হত্যা, পুলিশ-আনসার হত্যা, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা, সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা করে ব্যাপক ক্ষতি সাধনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলে। নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। সরকার প্রধান শেখ হাসিনাকে জোর করে দেশত্যাগ করতে বাধ্য করে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেয়।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করা হচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। এই সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা ছাত্রলীগের সাবেক নেতারা রাজপথে আছি, আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে মিথ্যা মামলা প্রত্যাহার করতে বাধ্য করবো।

এ সময় বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এনামুল হক প্রিন্স, হাসান আহম্মেদ খান, সাবেক সহ-সভাপতি এম. এম. নাজমুল হাসান, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি পারভিন মিশু ও লাবনী চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. হাসান প্রমুখ।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকায় সাবেক ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ

আপডেট : ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪